কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক নিয়ে ওয়েবিনার

২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৩৯  
‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ নিয়ে ওয়েবিনার করেছে সিটি ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় এই সেমিনার। এতে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। ওয়েবিনারটি পরিচালনা করেন আইকিউএসি এডিশনাল ডিরেক্টর ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ সাফায়েত হোসেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহ -ই- আলম। সিটি ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের প্রায় দুইশ জন শিক্ষক জুম প্লাটফর্মে অনলাইনে ওয়েবিনারটিতে উপস্থিত ছিলেন। দেশের সব ধরণের শিক্ষাব্যবস্থার দক্ষতা নিশ্চিত ও যাচাইয়ের জন্য বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুমোদন দিয়েছে সরকার।